• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম

প্রজন্মের আলো / ৪৪ শেয়ার
Update মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় আরাফাতুন (২০) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে আত্রাই নদীর তীরবর্তী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠের পশ্চিম পাশে যাযাবর বেদে পল্লীতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আরাফাতুন মুন্সিগঞ্জ জেলার পদ্মা থানার খুঁরিয়া গ্রামের মো. ইয়াসিন আরাফাতের স্ত্রী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ শুরু হওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে একটি বিশাল ইউক্লিপটাস গাছ পলিথিনের তৈরি অস্থায়ী ঘরের ওপর ভেঙে পড়ে। এসময় ঘরের ভেতরে শুয়ে থাকা আরাফাতুন গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পল্লীর বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন । এই সময় তার সাথে স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন । তিনি বেদে পল্লীর অসহায় পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের জীবনযাত্রার অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি শিশুদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরে তাদের স্কুলমুখী করার আহ্বান জানান।
পুলিশ সুপার জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বেদে পল্লীর শিশুদের শিক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories