• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রজন্মের আলো / ১২৬ শেয়ার
Update সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদদাতা:

‘নিজ আঙিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মুক্ত আত্রাই গড়ি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতিমাসে প্রথম কর্মদিবসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর শুরু হয় পরিস্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান প্রধান অতিথি হিসাবে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা চাই একটি সুস্থ-সুন্দর ও ডেঙ্গুমুক্ত আত্রাই।

এ সময় উপস্থিত ছিলেন নবাগত আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নিশিত কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা।

আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তারসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories