পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা। বীর মুক্তিযোদ্ধাদের ও আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভার আয়োজন করে আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রাকিবুল হাসান এর পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিক। তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগ ও বীরত্বগাথা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ সমাজের মাঝে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”
সম্মানিত অতিথি নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম বলেন,আমরা বুকের রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করা যাবে না।ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানানো জরুরি।
যুব সমাজকে মুক্তিযোদ্ধাদের জীবনী পড়তে উৎসাহিত করতে হবে।শহীদদের স্মৃতিকে সংরক্ষণ করা জাতীয় দায়িত্ব।মুক্তিযোদ্ধাদের ত্যাগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযোদ্ধাদের ইতিহাস কলমের মাধ্যমে তুলে ধরতে ধরতে হবে তরুণ প্রজন্মকে।
সভাপতির বক্তব্যে আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, আত্রাইয়ের মুক্তিযোদ্ধারা সবসময় ঐক্যবদ্ধ ছিলেন এবং থাকবেন। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখে আমরা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চাই।মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার মূল ভিত্তি।তাদের সম্মান রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।আজকের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে।জাতীয় উন্নয়নে মুক্তিযোদ্ধাদের অবদান ভুলে গেলে চলবে না।মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে প্রতিটি প্রজন্মের মাঝে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা,প্রকৌশলী (এলজিইডি), ব্যবস্থাপক সোনালী ব্যাংক (পিএলসি)আত্রাই, ভারপ্রাপ্ত কর্মকর্তার আত্রাই থানা।স্কুল ও কলেজের শিক্ষকগণ, উকিল, রাজনৈতিক ব্যক্তি, ব্যাবসায়ী, সমাজসেবী, সাংবাদিক,সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আত্রাই উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি, অভিজ্ঞতা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণের নানা বিষয়ে আলোচনা করেন।তরুণ প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস জানার ও কলমের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান করেন যাতে স্বাধীনতার বিপক্ষের শত্রুরা স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃতি করতে না পারে।