পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান শ্রমিকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ঘটিকায় অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৬ (আত্রাই রাণীনগর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী মোঃ খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ড. মোহাম্মদ জিয়াউল হক, আত্রাই উপজেলা জামাতের আমির মোঃ আসাদুল্লাহ আল গালিব, থানা সেক্রেটারি মোঃ তোজাম্মেল হক,সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নওগাঁ জেলা আমিরুল হক। সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আত্রাই উপজেলা মোঃ ময়েন উদ্দীন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ খবিরুল ইসলাম শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন—শ্রমিকরা এই সমাজের চালিকাশক্তি।আপনাদের কঠোর পরিশ্রম, ঘামের বিনিময়ে আত্রাইয়ের অবকাঠামো দাঁড়িয়ে আছে। আপনাদের হাসি, সুস্থতা ও ত্যাগ আমাদের সমাজের শক্তি। আপনাদের সম্মান ও অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শ্রমিকদের উন্নয়ন ছাড়া কোনো এলাকার ও দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আপনাদের জীবনমান উন্নত করতে আমরা প্রতিটি স্তরে কাজ করে যাবো।
তিনি আরও বলেন আমি যদি নির্বাচিত হতে পারি—সকল ধরনের চাঁদাবাজ, ভূমি দখলবাজ, দুর্নীতিবাজদের আপনাদের সাথে নিয়ে মোকাবেলা করা হবে। নিরাপত্তা, ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করা হবে। ভ্যান শ্রমিকদের চলাচল, রাস্তাঘাট এবং কর্মস্থলের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। আপনাদের শ্রমিক কার্ড করে দেয়া হবে। আত্রাইয়ের উন্নয়ন পরিকল্পনায় শ্রমিকদের জন্য আলাদা সুবিধা যুক্ত হবে। শ্রমিকদের সন্তানদের শিক্ষার উন্নয়নেও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আত্রাই শাখার নেতৃবৃন্দ। তারা শ্রমিকদের অধিকার, সমস্যাবলি, কল্যাণ ও নিরাপত্তা, সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিস্তারিত আলোচনা করেন।
সমাবেশে স্থানীয় ভ্যান শ্রমিকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল এবং সবাই শ্রমিকদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।