হারুন অর রশিদ উজ্জল:
নওগাঁর আত্রাইে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মঙ্গলবার (১১ মার্চ) বান্দাইখাড়া ডিগ্রি কলেজ চত্বরে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো.আকরাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক,আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি ও নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু শেখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”রমজান মাস হলো ত্যাগ, সংযম ও ঐক্যের মাস।এই মাসে আমরা সবাই মিলে সমাজের কল্যাণে কাজ করব এবং মানবতার সেবায় আত্মনিয়োগ করব।”
এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো.কামরুল হাসান সাগর,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো.খোরশেদ আলম,নওগাঁ জেলা ছাত্র দলের শাহাজাহান বাদশাহ,
হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো.মানুর রশিদ হিরু ও মো. আতিকুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক মো.ময়েনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো.মহসিন আলী বাদল,মোঃ ইমরুল কায়েস,মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মাগরিবের আজানের সাথে সাথে রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়।