• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা- মানবতার পাশে আবু সাঈদ চৌধুরী

প্রজন্মের আলো / ৩৫১ শেয়ার
Update শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ)প্রতিনিধি :
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দারিয়াগাথী গ্ৰামে ডাক্তার আশরাফ আলী চৌধুরী স্কুল মাঠে ১৫ নভেম্বর ২০২৫ বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই মানবিক সেবা কার্যক্রম। মানবতার কল্যাণে টানা ২৭ বছর ধরে সামাজিক উদ্যোগ হিসেবে শিবিরটির আয়োজন করছেন আত্রাইয়ের সমাজসেবক আবু সাঈদ চৌধুরী। বগুড়া গাক চক্ষু হাসপাতালের মেডিকেল টিমের সার্বক্ষণিক সাপোর্টে শিবিরে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসা, পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
আয়োজক আবু সাঈদ চৌধুরী বলেন, “মানুষের সেবা করতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দীর্ঘ ২৭ বছর ধরে আমরা এই চক্ষু শিবির আয়োজন করছি শুধুমাত্র সাধারণ মানুষের উপকারের জন্য। দরিদ্র মানুষ যেন চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, এটাই আমাদের লক্ষ্য। সমাজের সকলের সহযোগিতায় এ কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে রোগী এসেছে ।এ বছর প্রায় এক হাজার জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।ভবিষ্যতেও মানবসেবার কাজ অব্যাহত থাকবে। এজন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী।”
 আত্রাই থানা প্রেসক্লাব সভাপতি ফরিদুল আলম পিন্টু বলেন, “এ ধরনের জনকল্যাণমূলক আয়োজন আত্রাইবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনামূল্যের চক্ষু শিবির মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। সাংবাদিক সমাজ এ উদ্যোগকে স্বাগত জানায়। আয়োজকদের এ মানবিক প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার। আশা করি এমন আয়োজন প্রতি বছর আরও বড় পরিসরে চালু থাকবে।”
ছাত্রনেতা ইলিয়াস বলেন, “মানবসেবার এসব উদ্যোগ তরুণদের অনুপ্রেরণা দেয়। আমরা ছাত্ররা সবসময় সমাজের কল্যাণে কাজ করতে চাই। বিনামূল্যে চোখের চিকিৎসা শিবির এলাকার হাজারো মানুষের উপকারে আসবে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতেও আমরা এসব ভালো কাজের পাশে থাকতে চাই।”
চিকিৎসা নিতে আসা আব্দুর রহিম বলেন, আমি গরিব মানুষ। চোখের চিকিৎসা করানোর সামর্থ্য আমার নেই। বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় খুবই উপকৃত হলাম। ডাক্তারদের আচরণও খুব ভালো। এ চক্ষু শিবির আত্রাই সহ অত্র অঞ্চলের দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা। এমন আয়োজন প্রতি বছর চালু থাকলে আমরা অনেক উপকার পাবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories