পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
“বিপ্লব ও সংহতির অঙ্গীকার ফিরাবো জনতার অধিকার”স্লোগানকে সামনে রেখে। নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (০৭ নভেম্বর ২০২৫) সকালে আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। বিকেলে পাঁচটায় বিশাল একটি মিছিল বিএনপির ধানের শীষের মনোনীত রেজু শেখের গাড়িবহরকে নিয়ে আত্রাই বেইলী ব্রীজের দক্ষিণ পাশে চার মাথায় এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা সঞ্চালনা করেন আত্রাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল । আত্রাই উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক , সাবেক যুগ্ম আহ্বায়ক নওগাঁ জেলা বিএনপি ও সভাপতি আত্রাই উপজেলা বিএনপি জনাব এস এম রেজাউল ইসলাম (রেজু)। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি তসলিম উদ্দিন সাখিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি মোঃ আব্দুল মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি কামরুল হাসান সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি আবু বক্কর সিদ্দিক।অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী দল ঢাকা,অ্যাডভোকেট আব্দুল মতিন।আহবায়ক আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দল মোঃ আজাদ আলী।সদস্য সচিব আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দল এস এম মানোয়ার হোসেন লোটাস। সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা মোতালেব হোসেন মোতা। সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা কামাল হোসেন।পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, লিয়াকত আলী (বাবু)।২নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হামিদুর হক বাবু।২নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।যুগ্ম আহ্বায়ক জিয়া সাইবার ফোর্স নওগাঁ মোঃ রুবেল হোসেন পাপ্পু।
নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর)বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু) বলেন — “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়, এই দিনে জনতা ও সিপাহীরা শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন এবং তাঁকে জাতীয় নেতৃত্বে অভিষিক্ত করেন। সিপাহি ও জনতা মেজর জিয়াউর রহমানকে (বীর উত্তম) মুক্ত করে রাস্তায় নেমে আসলে সাধারণ জনগণ তাঁদের ফুল দিয়ে বরণ করে। ৭ নভেম্বরের বিপ্লব শুধু একটি দিন নয়, এটি গণতন্ত্র, স্বাধিকার ও জাতীয় সংহতির প্রতীক। শহীদ জিয়া দেশের মানুষকে শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মনির্ভরতার যে শিক্ষা দিয়েছিলেন, তা আজও আমাদের পথপ্রদর্শক। বিএনপি বিশ্বাস করে, দেশের মালিক জনগণ এবং ক্ষমতার উৎসও জনগণ। ৭ নভেম্বর আমাদের শেখায়— অন্যায়ের বিরুদ্ধে ঐক্যই জাতির আসল শক্তি। ইনশাআল্লাহ, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠায় অবিচল থাকব।আজকের এই বিপ্লব ও সংহতির চেতনা আমাদের প্রেরণা যোগায়— আমরা ভয় পাই না, পিছু হটি না। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে। শহীদ জিয়ার আদর্শই আমাদের শক্তি।”। আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি—যে কোনো পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব।আমরা অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ। আসুন, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিজেদের নতুন করে সংগঠিত করি। জয় হোক গণতন্ত্রের, জয় হোক জনগণের।”
প্রধান বক্তা তসলিম উদ্দিন সাখিদার বলেন,
“বিপ্লব ও সংহতি দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার চেতনা জাগিয়ে তোলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন বিএনপির একমাত্র লক্ষ্য।”এই সংগঠনের প্রতিটি কর্মী গণতন্ত্র, দেশপ্রেম ও মানুষের অধিকার রক্ষায় নিবেদিত।”এ সময় তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এসময় আমন্ত্রিত অতিথি ছাড়াও আত্রাই উপজেলার নেতৃত্ববৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য করেন।
এছাড়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জিয়া সাইবার ফোর্স,মহিলাদেলের বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং দলীয় স্লোগানে মুখরিত হয় পুরো অনুষ্ঠানস্থল।