অনলাইন ডেস্ক:
নওগাঁর আত্রাইয়ে দ্বীপ-চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদে জনসাধারণের আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় অত্র মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ‘সহজ কোরআন শিক্ষা’-এর সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক সমাবেশে কেন্দ্র সভাপতি মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা কর্মকর্তা মো. আকবর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেনার মাওলানা মো. মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহাগোলা ও কালিকাপুর ইউনিয়ন কেন্দ্র পরিদর্শক মো. রেজাউল করিম, হাটকালুপাড়া ও আহসান গঞ্জ ইউনিয়নের কেন্দ্র পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার, স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক বাবু, সাংবাদিক মো. ওমর ফারুক, মো.আব্দুল মজিদ মল্লিক, মো. এমরান মাহমুদ প্রত্যয়, রাসাদুদ জামান প্রমুখ। পরে ১৩ জনশিক্ষার্থীদের মাঝে কোরআন শরীর বিতরণ করা হয়