• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রজন্মের আলো / ২১৬ শেয়ার
Update মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

পারভেজ গাদ্দাফী :
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকালে আত্রাই উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। বিশাল একটি মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে আত্রাই উপজেলা গেটে এসে শেষ হয় ।সেখানে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখা আশরাফুল ইসলাম লিটন এর সঞ্চালনায় ও আত্রাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক , সাবেক যুগ্ম আহ্বায়ক নওগাঁ জেলা বিএনপি ও সভাপতি আত্রাই উপজেলা বিএনপি জনাব এস এম রেজাউল ইসলাম (রেজু)। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নওগাঁ জেলা যুবদল মোঃ রুবেল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি তসলিম উদ্দিন। সাবেক আহ্বায়ক আত্রাই উপজেলা বিএনপি আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি কামরুল হাসান সাগর,অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী দল ঢাকা,অ্যাডভোকেট আব্দুল মতিন,আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,আহবায়ক আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দল মোঃ আজাদ আলী,সদস্য সচিব আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দল এস এম মানোয়ার হোসেন লোটাস ,যুগ্ন আহ্বায়ক আত্রাই উপজেলা যুবদল পারভেজ ইকবাল। সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা মোতালেব হোসেন মোতা। সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা কামাল হোসেন।পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, লিয়াকত আলী (বাবু)।২নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হামিদুর হক বাবু।২নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।যুগ্ম আহ্বায়ক জিয়া সাইবার ফোর্স নওগাঁ মোঃ রুবেল হোসেন পাপ্পু।উপজেলা যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।
উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম (রেজু) বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি আদর্শবাদী সংগঠন, যার মূল লক্ষ্য গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি—যে কোনো পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব। যুবদল হলো গণমানুষের সংগঠন, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। আমরা অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ। আসুন, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিজেদের নতুন করে সংগঠিত করি। জয় হোক গণতন্ত্রের, জয় হোক যুবদলের।”
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম বলেন—
“যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের প্রতিটি কর্মী গণতন্ত্র, দেশপ্রেম ও মানুষের অধিকার রক্ষায় নিবেদিত।”এ সময় তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন— “দেশের এই কঠিন সময়ে যুবদলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং দলীয় স্লোগানে মুখরিত হয় পুরো অনুষ্ঠানস্থল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories