• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন

প্রজন্মের আলো / ১২৩ শেয়ার
Update শনিবার, ১ মার্চ, ২০২৫

পারভেজ গাদ্দাফী:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে শনিবার (১ মার্চ) সকাল ৭টায় উপজেলা মেইন গেইটের সামনে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে রমজান মাসে সহজেই সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ক্রয় করার সুযোগ দেওয়া হচ্ছে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন মিডিয়াকে বলেন,”রমজান মাসে মানুষের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। এই মাংস বিক্রয়ের দোকানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষকে যেন ন্যায্য মূল্যে মাংস কিনতে সুবিধা হয়।”

প্রতিকেজি গরুর মাংসের মূল্য ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে যাতে কোনোভাবেই মাংসের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়।

তিনি আরও বলেন,একজন মাংস ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মাংস ক্রয় করতে পারবে। এছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য ২৫০ গ্রাম মাংস কেনার ব্যবস্থা রাখা হয়েছে।আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে এবং অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফা লাভে সিন্ডিকেট গঠন করতে না পারে, সেজন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আত্রাই উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সুধীজনের সহযোগিতায় ন্যায্য মূল্যের দোকান মাসব্যাপী পরিচালনার আয়োজন করা হয়েছে। এছাড়া পুরো রমজান মাসব্যাপী সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানদের নিয়মিত বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন এবং উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ তারেক আহমেদ সম্রাট প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories