• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রজন্মের আলো / ১৯৯ শেয়ার
Update শুক্রবার, ৩০ মে, ২০২৫

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ)প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি শ্রদ্ধাভরে পালন করা হয়েছে।
শুক্রবার ৩০ মে ২০২৫ সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।সকাল এগারোটায় বিনামূল্যে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে।পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা বিএনপির ও যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি তসলিম উদ্দিন।সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি কামরুল হাসান সাগর।অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী দল ঢাকা,অ্যাডভোকেট আব্দুল মতিন।আত্রাই উপজেলা যুবদল সভাপতি খোরশেদ আলম।যুগ্ন আহ্বায়ক আত্রাই উপজেলা যুবদল পারভেজ ইকবাল। যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী যুবদল আশরাফুল ইসলাম লিটন। সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা মোতালেব হোসেন মোতা। সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা কামাল হোসেন।যুগ্ম আহ্বায়ক জিয়া সাইবার ফোস নওগাঁ জেলা শাখা,রুবেল হোসেন পাপ্পু।বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি আত্রাই উপজেলা বিএনপি ও যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি এস.এম রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক।ইতিহাসে অন্যতম সাহসী বীর মুক্তিযোদ্ধা,জেড ফোর্সের অধিনায়ক,বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা,দেশপ্রেমিক,দূরদর্শী ও প্রজ্ঞাবান নেতা। তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ ও উন্নয়ন-ভাবনা আজও আমাদের পথ দেখায়।”
অন্যান্য বক্তারা শহীদ জিয়ার সাধারণ জীবনযাপন, রাজনৈতিক দর্শন,কৃষি সম্প্রসারনে রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।১৯৮১ সালের ৩০ মে একদল কতিপয় বিপথগামী সেনা সদস্যদের দ্বারা চট্টগ্রামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories