• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে সামসাময়িক বিষয় নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৮৪ শেয়ার
Update শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

পারভেজ গাদ্দাফী 
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সমসাময়িক বিষয় নিয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বরে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্রী উত্তম কুমার প্রামানিকের সভাপতিত্বে এবং সজীব কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
​প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, বাংলাদেশের সকল নাগরিক সমান সুযোগ ও অধিকার নিয়ে বসবাস করবে- এটাই আমাদের প্রত্যাশা। সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি আমাদের দলের পক্ষ থেকে সবসময় সহানুভূতি ও সমর্থন থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনায় আমরা বিশ্বাসী। আত্রাই-রাণীনগর অঞ্চলের সার্বিক শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে আমরা কাজ করে যেতে চাই।
​প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবসময় এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং যেকোনো প্রয়োজনে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এলাকার জনগণের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
​এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. এম এ জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি কামরুল হাসান সাগর, সংগঠনি সম্পাদক আবু বক্কর সিদ্দিক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আত্রাই উপজেলা যুবদল মোঃ খোরশেদ আলম। অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী দল ঢাকা,অ্যাডভোকেট আব্দুল মতিন,আহবায়ক আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দল মোঃ আজাদ আলী,সদস্য সচিব আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দল এস এম মানোয়ার হোসেন লোটাস , সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা মোতালেব হোসেন মোতা। সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা কামাল হোসেন,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, লিয়াকত আলী (বাবু),২নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হামিদুর হক বাবু।২নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,যুগ্ম আহ্বায়ক জিয়া সাইবার ফোর্স নওগাঁ মোঃ রুবেল হোসেন পাপ্পু।সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী এবং আত্রাইয়ের সনাতন ধর্মের নেতৃত্ববৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা সকলেই স্থানীয় সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories