• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রজন্মের আলো / ৯৪ শেয়ার
Update সোমবার, ১৬ মার্চ, ২০২৬

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল ১১টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন আমতলীতে আত্রাই উপজেলা সিএনজি শ্রমিক মালিকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপদেষ্টা মোতালেব হোসেন মোতা এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
আত্রাই উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মাহাতাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল গফুর, সহ-সভাপতি মোহাম্মদ সানোয়ার হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ নয়নসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও শ্রমিকরা। এ সময় প্রায় ২০০ জন শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী হিসেবে লাচ্ছা, সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।
প্রধান অতিথি মোতালেব হোসেন মোতা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পরিশ্রমের ফলেই সমাজ ও রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে শ্রমিকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সকল শ্রমিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
সিএনজি চালক হাবিবুর রহমান বলেন, আমরা গত ১৭ বছর এ ধরনের কোন ঈদ উপহার ও আর্থিক সহায়তা পায়নি। ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে আমরা অনেক আনন্দিত ও কৃতজ্ঞ। এতে আমাদের পরিবার নিয়ে ঈদ উদযাপন কিছুটা সহজ হবে। শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান তারা। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন শ্রমিকরা। এছাড়া সংগঠনের সকল উদ্যোগে তারা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories