• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ১১জন মাদক সেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

প্রজন্মের আলো / ২৯১ শেয়ার
Update বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
oplus_0

পারভেজ গাদ্দাফী :
নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।২৩ এপ্রিল বুধবার উপজেলার ভরতেঁতুলিয়ার সেভেন স্টার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডিতদের বিকেলেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন জানান, উপজেলার ভরতেঁতুলিয়ার সেভেনস্টার এলাকায় মাদকের আড্ডা চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় ১১জন মাদক সেবীকে সকাল ১১.০০টায় আটক করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(১) ধারা অনুযায়ী অবৈধ মাদক দ্রব্য হেরোইন ও গাঁজা সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এর মধ্যে ভরতেঁতুলিয়া গ্রামের ইমতিয়াজ হোসেনের ছেলে ইফতেখার আলী বিলাস (২৯) কে (০১) বছর,মৃত মসলেম উদ্দীনের ছেলে আব্দুস সালাম (৪২) কে তিন মাস,কচুয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে রাজু (৩০) কে তিন মাস,ভরতেঁতুলিয়া গ্রামের নূরল ইসলামের ছেলে বাবু খন্দকার (৪৫) কে তিন মাস,একই গ্রামের আব্দুল মালেকের ছেলে রাজিব (২৮) কে ছয় মাস,আব্দুর রাজ্জাকের ছেলে কাওছার প্রামানিক (২২) কে ছয় মাস,আব্দুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (৩৬) কে ছয় মাস,মহেন্দ্র হাওলাদের ছেলে ঝুন্টু হাওলাদার (৩২) কে ছয় মাস,মোজাফফর হোসেনের ছেলে জনি প্রামানিক (২৭)কে ছয় মাস,ফজলুর রহমানের ছেলে আব্দুর রহমান সরদার (৩৩) কে ছয় মাস এবং নূরল হকের ছেলে বাচ্চু (৩৭) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,দন্ডিত ১১জনকে বিকেলেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories