• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৫২ শেয়ার
Update বুধবার, ১ এপ্রিল, ২০২৬

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ২৮তম চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ মার্চ সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত আহসানগঞ্জ ইউনিয়নের দাঁড়িয়াগাথী গ্ৰামে ডাঃ আশরাফ আলী চৌধুরী স্কুল প্রাঙ্গণে এ শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দাড়িয়াগাথী গ্ৰামের কৃতি সন্তান আবু সাঈদ চৌধুরী। আন্ধেরী হিলফি বন জার্মানীর সার্বিক সহযোগিতায়, মেডিকেল সাপোর্ট প্রদান করে দিনাজপুরের গাওসুল আযম চক্ষু হাসপাতাল-এর অভিজ্ঞ চিকিৎসক দল।
শিবিরে শতাধিক অসহায় ও দরিদ্র রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করা হয়।
এ সময় আয়োজক আবু সাঈদ চৌধুরী বলেন, সমাজের হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের মানবিক দায়িত্ব। তিনি আরো বলেন এই চক্ষু শিবিরের মাধ্যমে দীর্ঘ ২৮ বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি এখন পর্যন্ত প্রায় ১০ হাজার লোকের চোখের ছানি অপারেশন করিয়েছি বিনামূল্যে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও দাঁড়িয়াগাথী গ্ৰামের যুবকেরা চক্ষু শিবির পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories