• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রজন্মের আলো / ১০১ শেয়ার
Update শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নাজমুল হোসাইন সেন্টু, ষ্টাফ রিপোটারঃ

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস ২০২৫ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

​শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় দিবসের কার্যক্রম শুরু হয়। প্রথমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

​র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহম্মেদ।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

​তিনি তাঁর বক্তব্যে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান নয়, এটি একটি শক্তিশালী সামাজিক দর্শন। সমবায় সমিতিগুলো গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি সদস্যদের মধ্যে ঐক্য, সততা এবং আত্মনির্ভরশীলতার বোধ তৈরি করে।

সরকারের ভিশন অনুযায়ী, একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন, বাংলাদেশ গড়তে হলে সমবায়ের মূলনীতি ‘একতাই শক্তি’ কে কাজে লাগিয়ে সকল স্তরে সমবায়ী কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। সমবায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন ও মোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​দিবসটি উদযাপনের মধ্য দিয়ে আত্রাইয়ের সমবায়ী সদস্যরা ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories