সংবাদদাতা:
আত্রাই উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে একুশের প্রথম প্রহরে আত্রাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম।
এ সময় সহকারি কমিশনার (ভূমি ) নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।