• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাই উপজেলা প্রশাসনের সঙ্গে এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজুর মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্টিত 

প্রজন্মের আলো / ২৫৬ শেয়ার
Update বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুকে বুধবার (২৫ ফেব্রুয়ারি ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে  মতবিনিময় ও পরিচিতি সভা, সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে ছিল আত্রাই উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ আলাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি এস এম রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে আত্রাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আত্রাই উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে আত্রাই উপজেলায় উন্নয়নের গতি আরও বেগবান হবে। তিনি সরকারি দপ্তরসমূহকে সমন্বয়ের মাধ্যমে জনসেবার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় জরুরি বলে মত প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, আত্রাই-রাণীনগরবাসীর প্রত্যাশা পূরণই হবে তাঁর মূল লক্ষ্য। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার আশ্বাস দেন। সকল রাজনৈতিক মতভেদ ভুলে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের  শুরুতে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories