• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১১৭ শেয়ার
Update বুধবার, ২৫ মার্চ, ২০২৬

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
“সবার আগে বাংলাদেশ”স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সঞ্চালনা করেন আত্রাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবদল নেতা খোরশেদ আলম ও পারভেজ ইকবাল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লোটাস, জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা সভাপতি মোতালেব হোসেন মোতা, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মাজেদুর রহমান, ২নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু ও পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী বাবুসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, জিয়া সাইবার ফোর্স এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই বিএনপির মূল লক্ষ্য। এজন্য নেতাকর্মীদের সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।
সভায় বক্তারা সংগঠনকে আরও গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহ, তৃণমূল পর্যায়ে কমিটি শক্তিশালী করা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বক্তারা দলীয় ঐক্য বজায় রেখে সকল বিভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories