• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী ও প্রতিবাদ সমাবেশ

প্রজন্মের আলো / ২২২ শেয়ার
Update বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

পারভেজ গাদ্দাফী :
নওগাঁ আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলীর উপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ র‍্যালী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ১৫ এপ্রিল মঙ্গলবার।বিক্ষোভ ও প্রতিবাদ র‍্যালী সকাল ১১:৫০ মিনিটে বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা প্রদক্ষিণ করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আম চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ র‍্যালীর নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লোটাস। র‍্যালীতে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক সাগর।আত্রাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন। আত্রাই উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি আব্দুর রহমান সেন্টু।সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা কৃষক দল আজাদুর রহমান রিপন।নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন পাপ্পু। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট আব্দুল মতিন সরদার।যুবদলের নেতা পারভেজ ইকবাল।বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্য ও নেতৃত্ববৃন্দ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন,পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আজাদ আলীর উপর হামলা চালায়।এ ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।এখন পর্যন্ত দোষীকে গ্রেপ্তার করা হয়নি এতে আমরা প্রশাসনের নীরবতা লক্ষ্য করছি।যদি দোষীকে দ্রুত গ্রেফতার করা না হয় তাহলে আমরা সাধারণ জনগণকে নিয়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করবো। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ দেশের কোন মানুষের উপর অন্যায়ভাব আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করে পার পেয়ে না যায়, সে ব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories