পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
দেশ ও জনগণের অতন্দ্র প্রহরীর ব্যানারে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ১৪ই ডিসেম্বর ২০২৫ রবিবার সকাল দশটায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলার আয়োজনে আত্রাই পুরাতন স্টেশন হতে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়ে মুক্তিযোদ্ধা সংসদে এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালির নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ আব্দুল মান্নান। এ সময় তার সাথে ছিলেন আত্রাই মুক্তিযুদ্ধের সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আনিসুর রহমান। বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বুলু সহ আত্রাই উপজেলার সকল জীবিত মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরাও মিছিল ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, ১৪ ডিসেম্বর—আত্রাই পাক হানাদার মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছি। ১৯৭১ সালে আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশনে অনেক সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার ও বিহারীরা অন্যায় ভাবে ধরে এনে হত্যা করে। এখানে আত্রাইয়ের সবচাইতে বেশি শহীদ ঘুমিয়ে আছে। আমি আত্রাই উপজেলা প্রশাসন ও নওগাঁর ডিসি মহোদয়কে উক্ত জায়গা পরিদর্শন করে মুক্তিযোদ্ধাদের গন কবরের জায়গা সংস্কারের আহবান জানাই।
তিঁনি আরো বলেন, ১৯৭১ সালে এ দেশের মাটি মুক্ত করতে অসংখ্য তরুণ প্রাণ ও বুদ্ধিজীবী রক্ত দিয়েছেন।পাক হানাদাররা আমাদের মেধা ও চিন্তাশক্তিকে ধ্বংস করতে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু তারা পারেনি বাংলার স্বাধীনতার স্বপ্ন দমিয়ে রাখতে।মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।শহীদদের আদর্শ ধারণ করে একটি অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।