সংবাদদাতা:
নওগাঁয় আত্রাই প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় আত্রাই প্রেসক্লাবের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আল আমিন মিলন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল হক নাহিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, থানার ওসি আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার সরদার সোহেল এবং পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী বাবু সহ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং প্রধান অতিথি সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সমসাময়িক বিষয়ভিত্তিক সংবাদ প্রকাশে আত্রাই প্রেসক্লাবকে আরও গুরুত্ব দিতে হবে। তিনি আত্রাইয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, আত্রাই প্রেসক্লাবের পথচলা দীর্ঘদিনের এবং এটি উপজেলার একটি পুরোনো প্রতিষ্ঠান। মিডিয়াকর্মীরা সমাজের আয়না স্বরূপ উল্লেখ করে তিনি আত্রাই প্রেসক্লাবের সার্বিক উন্নতি কামনা করেন।