• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে বাগান ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রজন্মের আলো / ৬১ শেয়ার
Update শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

পারভেজ গাদ্দাফী 
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে বাগান তৈরি ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সালাহ উদ্দিন-এর উদ্যোগে এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফুলের বাগান ও নানা প্রজাতির গাছ রোপণের মাধ্যমে ক্যাম্পাসকে আরও সবুজ ও নান্দনিক করে তোলা হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ তৈরি হবে।
এ সময় কলেজের প্রিন্সিপাল মোঃ সালাহ উদ্দিন বলেন,শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নয়, প্রকৃতি ও পরিবেশ রক্ষার দায়িত্ব সম্পর্কেও সচেতন করা আমাদের লক্ষ্য। একটি সবুজ ক্যাম্পাস শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
কলেজের শিক্ষার্থী ও ছাত্রনেতা জাহিদ বলেন,এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমরা চাই কলেজ প্রাঙ্গণ হোক পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব। ভবিষ্যতেও এমন কার্যক্রমে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেবে।
স্থানীয়রা কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিবেশবান্ধব করার পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories