• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তারেক রহমান: রেজাউল ইসলাম রেজু

প্রজন্মের আলো / ১২৫ শেয়ার
Update শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

সংবাদদাতা:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে নিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন বলে মন্তব্য করেছেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম রেজাউল ইসলাম রেজু।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর। একটি গণতান্ত্রিক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় নওগাঁর আত্রাইয়ের মনিয়ারী ইউনিয়ন বিএনপির আয়োজনে পতিসর কাচারি বাড়ি চত্বরে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে আরও শক্তিশালী করে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করাই আমাদের মূল দায়িত্ব। জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে। ​মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফারুক বখস্-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

​সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার। তিনি বলেন, বিএনপি সবসময়ই গঠনমূলক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কাজ করে চলেছি, যিনি সংগঠনকে গতিশীল রাখতে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। ঐক্যবদ্ধতার মাধ্যমেই আমরা সামনে এগিয়ে যাব এবং জনগণের জন্য কাজ করে যাব।

​এ সময় আরও বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আঃ মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী এবং উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories