• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আবারও নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ

প্রজন্মের আলো / ৪৫ শেয়ার
Update শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
bandaikhara technical college

মো.খালেক হাসান:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নওগাঁ জেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের (কারিগরি) গৌরব অর্জন করেছে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ । জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় প্রকৃতিক মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত। আবারও নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজটি নির্বাচিত হওয়ায় শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীসহ এলাকার  সাধারণ মানুষ খুবই আনন্দিত।

শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচনের জন্য প্রতিষ্ঠানের ফলাফল,পাশকরা শিক্ষার্থীদের সংখ্যা,প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর পরিমান,শিক্ষকও শিক্ষার্থী অনুপাত,কর্মরত শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতা, ভৌত অবকাঠামো, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, জাতীয় দিবসসমূহ পালন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা, গ্রহন্থগার, বিজ্ঞানাগার, শিক্ষার পরিবেশ, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ, কম্পিউটার ল্যাবের ব্যবহার রয়েছে এসব বিষয়ের ওপর মূল্যায়ন করা হয়েছে।

কারিগরি শিক্ষার বাতিঘর হিসেবে কলেজটি ২০০২ সালে প্রতিষ্ঠিতা করেন এলাকার কারিগরি শিক্ষার প্রতিকৃত আব্দুর রহমান রিজভী। প্রকৃতিক মনোরম পরিবেশে গড়ে তোলা  কলেজটি প্রতিষ্ঠার অল্প দিনের মধ্যেই শিক্ষা বিস্তার, ভালো ফলাফল, খেলাধুলা,মাদক বিরোদী কার্যক্রম সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে।  আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য যা যা প্রয়োজন তার কোনো কিছুই কমতি নেই প্রতিষ্ঠানটিতে। কলেজটি তার আপন মহিমায় আলো ছড়িয়ে যাচ্ছে সর্বত্র।

স্থানীয়রা জানান, কলেজটি ইতিমধ্যে শিক্ষা-দীক্ষা, ভালো রেজাল্টসহ বিভিন্ন দিক দিয়ে সুনাম অর্জন করে আসছে। কলেজের প্রতিষ্ঠাতা,অধ্যক্ষ,শিক্ষকমন্ডলী,ছাত্রছাত্রী ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সংম্লিষ্ট সকলকে তারা অভিনন্দন জানান।

কলেজের সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ নওগাঁ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাবে। আশা করি এই কলেজের শিক্ষার্থীরা আগামী দিনে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে।

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়।

এই কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২এ নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) , ২০২৪-এ রাজশাহী বিভাগীয় পর্যায়ে কারিগরি ক্ষেত্রে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ২০২৬ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান, কারিগরি) ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করেছেন।

অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষের অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হয়ে আবেগ আপ্লুত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে গুনগত কারিগরি শিক্ষা বিস্তারে আরও বেশি অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories