• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ইউরোপের দেশে দেশে দ্রুত ছড়াচ্ছে করোনার ‘ভয়াবহ’ ধরন ওমিক্রন

প্রজন্মের আলো / ২৭৯ শেয়ার
Update সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:

সেই দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। এখন তা ইউরোপে পৌঁছে দ্রুত ছড়িয়ে পড়ছে। দক্ষিণ আফ্রিকা থেকে আসা লোকজনের মাধ্যমে এ ভাইরাসটি ইউরোপের দেশে দেশে ছড়াচ্ছে।

রোববার নেদারল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ১৩ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। জার্মানিতে মোট তিনজনের দেহে এ ভাইরাস পাওয়া গেছে। এরা সবাই দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, এর আগে শনিবার জার্মানিতে একজনের শরীরে ওমিক্রন পাওয়া গেছে। তিনিও দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। এছাড়া বাভারিয়াতে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

যুক্তরাজ্য আগেই জানিয়েছিল, তাদের দেশে কয়েকজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এবার চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইতালি ও ফ্রান্স জানিয়েছে, তাদের দেশেও ওমিক্রনে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে আসা অন্তত আটজনের শরীরে করোনার ওমিক্রন ধরণ শনাক্ত হয়েছে।

এ ধরনটিকে ঠেকাতে ইতোমধ্যে ইউরোপে কড়াকড়ি আরোপ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান যোগাযোগ বাতিল করা হয়েছে।

যুক্তরাজ্যে এখন দোকানে যেতে হলে, যানবাহনে চড়তে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া মঙ্গলবার থেকে যারা যুক্তরাজ্যে যাবেন, তাদের করোনা পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট যতদিন না আসছে, ততদিন তাদের বাধ্যতামূলকভাবে কুয়ারিন্টিনে (নিভৃতবাস) থাকতে হবে।

জার্মানির সরকার নিজ নাগরিকদের উদ্দেশে বলেছে, সবাই যেন সতর্ক থাকেন। না হলে আবার লকডাউনের মুখে পড়তে হবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার উপর ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ আরোপ করেছে। তবে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দেশটির প্রেসিডেন্ট বলেছেন, এ নিষেধাজ্ঞা অন্যায্য। এটা একেবারেই বিজ্ঞানসম্মত নয়। তাই তিনি এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বলেছেন।

বিশ্ব স্বাস্থ্যসংস্থাও জানিয়েছে, এই ভাইরাস এখন অনেক দেশেই পাওয়া যাচ্ছে। তাই শুধু দক্ষিণ আফ্রিকায় যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা ঠিক নয়।

ইসরায়েল তাদের দেশে বিদেশিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে। সুইজারল্যান্ড সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাজ্য, ইতালি, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, মিশরের মতো দেশগুলো থেকে কেউ এলে আগে বাধ্যতামূলকভাবে নিভৃতবাসে থাকতে হবে।

দক্ষিণ আফ্রিকা মেডিক্যাল অ্যাসেসিয়েশন দাবি করেছে, যারা ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তাদের শরীরে ব্যথা থাকছে। রোগীরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছেন। কিন্তু তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছেন না।

তারা বলছেন, করোনার এ ধরনের আক্রান্তদের অধিকাংশই তরুণ। তারা বলছেন, আরও পরীক্ষার পর গবেষকরা এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories