• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

শ্রেণিমুখী করতে ‘হোম ভিজিট’: আত্রাইয়ে ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষার্থী ফেরাতে তৎপর কলেজ

প্রজন্মের আলো / ১০১ শেয়ার
Update শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এর ‘হোম ভিজিট’ কার্যক্রমে শিক্ষার্থীর বাড়িতে অভিভাবকের সাথে মতবিনিময় করছেন অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী ও শিক্ষকবৃন্দ-- প্রজন্মের আলো

তানভীর রহমান:

শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে এবং উপবৃত্তি কার্যক্রমে সম্পৃক্ততা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। প্রতিষ্ঠানটির উদ্যোগে শুরু হয়েছে ‘হোম ভিজিট কার্যক্রম’, যা ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

কলেজ সূত্রে জানা যায়, এইচএসসি (বিএমটি) তথা কারিগরি ধারার শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে শতভাগ উপবৃত্তি ও উপকরণ সহায়তা পেয়ে থাকেন। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুই কিস্তিতে প্রদান করা এই সহায়তা থেকে অনেক শিক্ষার্থী বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা না দেওয়ার কারণে।

এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সচেতন করতে এবং তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ সরাসরি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করছে। সম্প্রতি আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকার বিভিন্ন গ্রামে পরিচালিত এ কার্যক্রমে অংশ নেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভীসহ শিক্ষক মণ্ডলীর সদস্যরা।

হোম ভিজিট চলাকালে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, উপস্থিতি এবং উপবৃত্তি সংক্রান্ত প্রয়োজনীয়তা বিষয়ে অভিভাবকদের বিস্তারিতভাবে অবহিত করা হয়। অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সন্তানদের নিয়মিত কলেজে পাঠানোর বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

অধ্যক্ষ রিজভী বলেন, “কারিগরি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি একটি বড় সহায়তা। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হয়। তাই আমরা সরাসরি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলছি, যাতে কোনো শিক্ষার্থী পিছিয়ে না থাকে।”

তিনি আরও বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে শুধু প্রতিষ্ঠান নয়—শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

শিক্ষাবিদরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি ঝরে পড়া রোধে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories