পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ১৩ ডিসেম্বর শনিবার ২০২৫ সাধারণ ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং সাংগঠনিক নওগাঁ জেলা যুব শক্তি, তুষার আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি দেওয়ান মেহেদী, রাকিব শুভ এবং ছাত্র শিক্ষক সহ আত্রাইয়ের সর্বস্তরের জনতা।
মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ছাত্র দেওয়ান মেহেদী বাংলাদেশের প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, যারা হাদীর উপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করুন। অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রদত্যাগ করুন আমরা বাংলাদেশের মানুষের জীবন হুমকির মুখে রাখতে চাই না।
জেলা যুবশক্তির সংগঠক তুষার বলেন, হামলা মামলা খুন করে আমাদের ন্যায্য দাবিকে থামানো যাবে না। হাদী ভাইয়ের উপর হামলায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে কেউ যেন পরবর্তীতে দেশের কোন নাগরিকের উপর বেআইনিভাবে হামলা করতে না পারে। বাংলাদেশ প্রশাসনকে আরো কঠোর হওয়ার অনুরোধ করছি যাতে কোনো অপরাধী অপরাধ করে পার পেয়ে না যায়। নির্বাচনের আগে কোন অপরাধই যেন বাহিরে থেকে নির্বাচন বান চাল করতে না পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে।আমি হাদী ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সে যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসে এটাই আমাদের কাম্য।