• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রজন্মের আলো / ২৮২ শেয়ার
Update রবিবার, ৩০ মে, ২০২১
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তমের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে। ১৯৮১ সালের এই দিনে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন। দিনটি স্মরণে রাজধানী ঢাকাসহ সারা দেশে মিলাদ মাহফিল, ভার্চুয়াল আলোচনাসভা, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণসহ ১৫ দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দেওয়া বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান উত্পাদনের রাজনীতির মাধ্যমে দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধশালী করেন। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অবস্থা থেকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করেন। তাঁর জনপ্রিয়তা দেশি-বিদেশি চক্রান্তকারীরা মেনে নিতে পারেনি। এই চক্রান্তকারীরা তাঁকে হত্যা করে।

১৫ দিনের কেন্দ্রীয় কর্মসূচি
এর মধ্যে রয়েছে আজ ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো ব্যাজ পরিধান, সকাল সাড়ে ৯টায় শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবরে জ্যেষ্ঠ নেতাদের পুষ্পমাল্য অর্পণ, দুপুর ১টায় বিএনপি ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমানের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ, ৩১ মে জাসাসের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী। ৩০ ও ৩১ মে রাজধানীর ৮০টি স্পটে অসহায়-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করবেন মির্জা ফখরুল, দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories