• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে উদাহরণ স্থাপন করেছে আত্রাই এসিল্যান্ড অফিস

প্রজন্মের আলো / ২৩৮ শেয়ার
Update বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

পারভেজ গাদ্দাফী ,
আত্রাই প্রতিনিধি :
“নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন, অপরকে সচেতন করুন”প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস বর্তমানে জেলার অন্যতম দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনিক দপ্তর হিসেবে পরিচিতি পেয়েছে। ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষ এখন পাচ্ছে দ্রুত, সহজ ও ঝামেলামুক্ত সেবা—যা আগে ছিল কল্পনার মতো ।
জনগণের হয়রানি বন্ধে এবং সেবার মানোন্নয়নে এসিল্যান্ড অফিস কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিং, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং দালালমুক্ত পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি চালাচ্ছেন।
আত্রাইয়ের এসিল্যান্ড মোঃ নূরে আলম সিদ্দিক বলেন,“আমাদের মূল লক্ষ্য হলো জনগণের জন্য নির্ভেজাল সেবা নিশ্চিত করা। দুর্নীতিমুক্ত অফিস গড়া মানে শুধু নিয়ম মানা নয়, এটা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। যেকোনো নাগরিক যেন ভয় ছাড়াই এখানে এসে কাজ করতে পারে, সেটাই আমরা নিশ্চিত করেছি। সোশ্যাল মিডিয়ায় আমি তা জানিয়ে দিয়েছি” আমি আমার নাম্বার সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। যে কেউ যেকোনো সময় প্রয়োজনে আমাকে ফোন করতে পারে।
অন্যদিকে, সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্ৰামের স্থানীয় কৃষক আব্দুল মান্নান  জানান,“আগে জমির কাগজ ঠিক করতে দালাল ধরতে হতো, এখন আর তেমন কিছু নেই। অফিসে গেলে কর্মকর্তারা নিজেরাই সহযোগিতা করেন। এখন মনে হয় সত্যিই সরকার জনগণের পাশে আছে।”
আত্রাই এসিল্যান্ড অফিসে এখন প্রতিদিনই সেবা নিতে আসা মানুষের ভিড় দেখা যায়। দ্রুত সেবা, স্বচ্ছ প্রক্রিয়া এবং কর্মকর্তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণে জনগণের আস্থা বেড়েছে বহুগুণে।
ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে অনলাইন নামজারি, খতিয়ান যাচাই, ও ভূমি রেকর্ড সংশোধনের মতো কাজ এখন ঘরে বসেই করা সম্ভব হচ্ছে। আত্রাই এসিল্যান্ড অফিস শুধু প্রশাসনিক সংস্কারের নয়, এটি “দুর্নীতিমুক্ত সেবার মডেল অফিস” হিসেবে সারাদেশে অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories