• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় একই পরিবারের শিশুসহ ৪ জনকে গলাকেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

প্রজন্মের আলো / ৪৫ শেয়ার
Update বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ হত্যা কান্ডে চাচাতো ভাই, ভাগ্নে ও ভগ্নীপতি সহ ৬জন অংশ নেয়।
  বুধবার দুপুর ২টা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- নিহত হাবিবুর রহমানের ভাগিনা সবুজ রানা এবং ভগ্নিপতি শহীদুল ইসলাম ও তার ছেলে শাহিন মন্ডল।
পুলিশ সুপার বলেন-  জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৪জনকে পরিকল্পিত ভাবে
নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডে ৬জন অংশ নেয়। এরমধ্যে নিহত হাবিবুর রহমানের ভাগিনা সবুজ রানা এবং ভগ্নিপতি শহীদুল ইসলাম ও তার শাহিন মন্ডল।
তিনি বলেন- বাড়ির মালিক নমির উদ্দিন এর এক ছেলে হাবিবুর রহমান ও ৫মেয়ে। ছেলেকে ১৩ বিঘা জমি এবং প্রত্যেক মেয়েকে ১০ কাঠা করে জমি লিখে দেন তিনি। মেয়েরা কেন জমি কম পাবে এ নিয়ে প্রায় দ্বন্দ্ব হতো। এই জমি নিয় বিরোধে ৪জনকে হত্যা করা হয়েছে।
তবে হত্যার দুই দিন আগে কিলিং মিশনের পরিকল্পনা করে ভাগ্নে সবুজ ও শহীদুল ইসলাম। হাবিবুরের পরিবারকে নিমুল করতে হবে। সে মোতাবেক ভাগিনা সবুজ আগে থেকে গোপনে হাবিবুরের বাড়িতে ছিলো। প্রতিদিনের মতো হাবিবুর পরিবার নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
সোমবার রাত ১১ টার দিকে সবুজ বাড়ির দরজা খুলে দেয়। এরপর শহিদুল ও তার ছেলে শাহিন সহ ৫ জন বাড়িতে প্রবেশ করে। শুরুতে হাবিবুরকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। পাশের ঘরে থাকা তার স্ত্রী ও সন্তানদের নৃশংস ভাবে জবাই করে হত্যা করা হয়। রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত এ হত্যা কান্ড ঘটানো হয়। ঘটনার পর ৫জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তবে সবুজকে ব্যাপক জিজ্ঞাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। তার দেয়া তথ্যে রাতেই হত্যার কাজে ব্যবহৃত হাসুয়া শাহিনের বাড়ির সামনের ঝোপ থেকে উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যে শহিদুল ও তার ছেলে শাহিন মন্ডলকে গ্রেফতার করা হয়।
এছাড়া আজ দুপুরে বাড়ির পাশে একটি পুকুর শুকিয়ে সেখান থেকে ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এ ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
উল্লেখ্য- সোমবার রাতে জেলার নিয়ামতপুর থানার বাহাদুরপুর গ্রামে একই পরিবারে চারজনকে জবাই করে নৃশংস ভাবে হত্যান করা হয়।
নিহতরা হলেন- হাবিবুর রহমান, তার স্ত্রী পপি, ছেলে পারভেজ ও মেয়ে সাদিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories