• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁর আত্রাইয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ

প্রজন্মের আলো / ১৫৩ শেয়ার
Update শনিবার, ২২ মার্চ, ২০২৫

পারভেজ গাদ্দাফী:

নওগাঁর আত্রাইয়ে তৌহিদী ছাত্র জনতার আয়োজনে শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনের মুক্তির দাবিতে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আত্রাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিলটি বের হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী,নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য

ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।তিনি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মসজিদুল আকসা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার দাবি করেন।

এ সময় তিনি বলেন,”ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের অব্যাহত নিপীড়ন ও আগ্রাসন মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্ববাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং ফিলিস্তিনের মানুষের অধিকার। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানাই।

মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ফিলিস্তিনের মুক্তি ও মসজিদুল আকসা পুনরুদ্ধারের দাবিতে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে সংগঠিত হওয়ার এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শাহিন আহমেদ,আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ মতিউর রহমান শাহিন।

অন্যান্যদের উপস্থিত ছিলেন,মোল্লা আজাদের কলেজের ছাত্র মাহফুজ রহমান,মোহাম্মদ বিপ্লব হোসাইন,শানভীর রহমান ,মোহাম্মদ রোহান ,তানভীর হোসাইন,আত্রাই নতুন বাজার বণিক সমিতির সেক্রেটারি শাহিন আহমেদসহ কলকাকলি,বিয়্যাম,আহসান গঞ্জ স্কুলের ছাত্র প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories