• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নিজ প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেলেন জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক এসএম মোস্তাক আহাম্মেদ।

প্রজন্মের আলো / ৫৩৭ শেয়ার
Update শুক্রবার, ২৪ জুন, ২০২২

তাহেরা এনায়েত করিম:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ নওগাঁ জেলার  শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও সদর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় নিজ প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেলেন নওগাঁ আস্তান মোল্লা মহাবিদ্যালয় জেষ্ঠ প্রভাষক (ভূগোল বিভাগ) এস এম মোস্তাক আহাম্মেদ (মুক্তা)।

সোমবার সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত এক ব্যাতিক্রমি অনুষ্ঠানে ফূল ও ক্রেস্ট  প্রদানের মাধ্যমে  তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় স্কাউট গ্রুপের সদস্যগণের পক্ষ থেকেও তাকে সম্মাননা প্রদান কর হয়।

অধ্যক্ষ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক (কমল) ম্যানেজিং কমিটির হিতেষী, সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন নিতাই চন্দ্র বসাক, নায়েরা সুলতানা, মোস্তফা কামাল, শাহীনা আক্তার সহকারী অধ্যাপক,আব্দুল হাকিম ,দিলরুবা লাকি, আব্দুল মান্নান, আবু জেবাইর রাশেদ, এমরান হোসেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে রিয়া,জাহিদ, কাবিল, সুরুজ, মেধা,রিমা,মারুফ,সিহাব,ময়না,সিথী,হাবিব, ইব্রাহিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আস্তান মোল্লা মহাবিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক  এনামুল হক।
সংবর্ধনা  সভায় বক্তরা জেষ্ঠ প্রভাষক (ভূগোল বিভাগ) এস এম মোস্তাক আহাম্মেদ(মুক্তা) কর্মদক্ষতা ভূয়সী প্রশংসা করেন এবং

আগামী দিনে আরও সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে কলেজের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

উল্লেখ্য, এস এম মোস্তাক আহাম্মেদ (মুক্তা) কীর্তিপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এস.এস.সি, নওগাঁ সরকারি কলেজ থেকে এইচ.এস.সি (১৯৯১), বি.এস.সি (সম্মান)১৯৯৪ এবং এম.এস.সি (১৯৯৫)রাজশাহী কলেজ থেকে পাশ করেন। ২০০০ সালে তিনি বি.এড ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৭৪ খ্রি:২রা সেপ্টেম্বর নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম আখতার হামিদ ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং  মা মনোয়ারা বেগম ছিলেন গৃহিণী। দুই ভাই ও তিন বোনের মধ্যে এস এম মোস্তাক আহম্মেদ ছিলেন দ্বিতীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories