পারভেজ গাদ্দাফী:
পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আত্রাই উপজেলা শাখা ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৪ই এপ্রিল সোমবার আনন্দ মিছিলের আয়োজন করা হয়। আনন্দ মিছিলিটি উপজেলা শাখা দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। প্রায় সকলেই বাংলার ঐতিহ্যবাহী পোশাক শাড়ি,লুঙ্গি, পাজামা, পাঞ্জাবি পরে গলায় গামছা দিয়ে আনন্দি ছিল অংশগ্রহণ করে।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন,আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম (রেজু)। আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন,আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক,মো.তছলিম উদ্দিন,বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কামরুল হাসান সাগর,বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেট, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব শেখ মনজুরুল আলম, অ্যাডভোকেট আব্দুল মতিন সরদার,যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন।ভোঁপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। পাঁচুপুর ইউনিয়নের সভাপতি নিয়ামত আলী বাবু।ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহরিয়ার সৌরভ,আহসানগঞ্জ ইউনিয়ন বিএন পি’র,সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রকেট।ছাএদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আনন্দ মিছিল শেষে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম (রেজু) বলেন, পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষে সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর আমাদের জন্য বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি, আনন্দ,সমৃদ্ধি।এসো হে বৈশাখ এসো এসো।