• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

পেয়ারার যত গুন

প্রজন্মের আলো / ৭০১ শেয়ার
Update বুধবার, ২৪ আগস্ট, ২০২২

রিয়া মনি/বৃষ্টি:

 বর্ষায় যদি ফল খেতেই হয়, তাহেল পেয়ারার জুড়ি নেই। কিন্তু সেই পেয়ারা একটানা খেতে গেলেও তো বিরক্তি আসতে পারে। তাই বৈচিত্র্য আনা প্রয়োজন পেয়ারা প্রস্তুতে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে পেয়ারাকে প্রস্তুত করে নেবেন:

পেয়ারার সালাদ

কাঁচা পেয়ারা অনেকেই খেতে রাজি হন না। ছোট ছোট পেয়ারাগুলো তেমন খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে ঝাল ঝাল করে পেয়ারার সালাদ করে নিন। কাসুন্দি, মরিচ আর লবণ মাখিয়ে কাঁচা পেয়ারা খেলে ভ্যাপসা গরমে বেশ লাগে।

পেয়ারাকাঁচা পেয়ারা অনেকেই খেতে রাজি হন না, খেতে পারেন সালাদ করে

দেশি পেয়ারার কুলফি

বাজারে দেশি লাল পেয়ারা দেখেছেন তো অবশ্যই? অথবা মিষ্টি নরম পেয়ারা দিয়ে সহজেই কুলফি বানিয়ে নেওয়া যায়। সেজন্যে ব্লেন্ডারে পেয়ারা ব্লেন্ড করে নিন। ছাকনী দিয়ে ছেঁকে একটি মোল্ডে রস ঢেলে নিন। অবশেষে ডিপ ফ্রিজে রেখে দিন। বরফ হতেই বের করে আনুন।

আচার

বাঙালি ঘরে চাটনি বা আচারের কদর অনেক। কাঁচা পেয়ারা দিয়ে বানানো আচারের বিশেষ আবেদন আছে। সামান্য কিছু উপাদান ব্যবহারেই কাঁচা পেয়ারার আচার করে নেয়া যায়। কাঁচামরিচ, মরিচের গুড়ো, জিরা, লেবুর রস, পেয়ারা দিয়ে সহজেই আচার বানানো যায়। যেকোনো কাবাব বা ভাজাপোড়ার সাথে এই আচার জমে। বিশেষত বৃষ্টির দিন হলে তো কথাই নেই।

জ্যাম বা মোরব্বা

পেয়ারার জেলি কিংবা মোরব্বাও পেয়ারার সদ্ব্যবহারের সেরা উপায়। বিশেষত পেয়ারা দিয়ে জ্যাম বানানো বেশি সহজ কারণ এতে প্রচুর পরিমাণে চিনি ও পেকটিন পাওয়া যায়।

কেক কিংবা পেস্ট্রি

ঘরে ভ্যানিলা কেকের ফিলিং এ পেয়ারা দেওয়া যায়। একথা শুনে নাক সিটকোনোর কিছু নেই। পেয়ারার জ্যাম ফিলিং হিসেবে দারুণ।

পেয়ারাপেয়ারার জ্যাম বেশ সুস্বাদু
জুস

জুস কিংবা স্মুদি হিসেবেও পেয়ারার আবেদন আছে। এই ফলে প্রচুর চিনি আছে বিধায় আলাদা করে চিনি দেওয়ার অতটাও প্রয়োজন হয়না। তাই স্বাস্থ্যসচেতনরা পেয়ারার জুস কিংবা স্মুদিকে প্রাধান্য দেন।

বারবিকিউ সস

বারবিকিউ সস বানাতে ফলের ব্যবহার নতুন কিছু না। পৃথিবীর অনেক বিখ্যাত বারবিকিউ সসে আম কিংবা পিচ ব্যবহার করা হয়। আর আম কিংবা পিচের বদলে পেয়ারা ব্যবহার করলে তা বারবিকিউ সসের ফ্লেভার আরও বাড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories