• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ইফতারে বানিয়ে ফেলুন সুস্বাদু ফ্রুট কাস্টার্ড

প্রজন্মের আলো / ১২৫ শেয়ার
Update রবিবার, ৮ মার্চ, ২০২৬
ফ্রুট কাস্টার্ড - সংগৃহীত ছবি

তাহেরা এনায়েত করিম:

রোজায় সারাদিনের আবহাওয়া বেশ শুষ্ক থাকছে, ফলে শরীরকে পানিশূন্যতা থেকে বাঁচাতে ইফতারে বেশি করে পানি জাতীয় খাদ্য ও ফল বা ঠান্ডা শরবত রাখা যেতে পারে। এক্ষেত্রে ফ্রুট কাস্টার্ড হতে পারে একটি ভালো অপশন। খাবারটি সুস্বাদু হওয়ার পাশাপাশি, এতে উপস্থিত ফলগুলি এটিকে স্বাস্থ্যকরও করে তোলে। চলুন জেনে নেওয়া যাক, কিভাবে সহজেই বানাবেন ফ্রুট কাস্টার্ড।

উপকরণ : দুধ ১ লিটার, চিনি ১ কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ, জাফরান ১/৪ চা চামচ, আঙ্গুর (২ টুকরো করে কাটা), ১ কাপ কলা (ছোট ছোট টুকরো করে কাটা), ১ কাপ আপেল (ছোট ছোট টুকরো করে কাটা), ডালিম ১ কাপ

প্রস্তুত প্রণালি : প্রথমে এক কাপ দুধ একপাশে রেখে বাকি দুধ একটি প্যানে গরম করার জন্য রাখুন। দুধ ফুটতে শুরু করলে, এতে চিনি দিন। এবার এতে এলাচ গুঁড়ো এবং জাফরান যোগ করুন। এলাচ গুঁড়ো এবং জাফরান ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এক কাপ দুধে কাস্টার্ড পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি ধীরে ধীরে ফুটানো দুধে ঢেলে দিন।

চামচের সাহায্যে ক্রমাগত নাড়তে থাকুন। দুধ ঘন হতে শুরু করলে, চুলা থেকে নামিয়ে নিন। মনে রাখবেন, দুধ বেশি ফোটালে তা প্যানে লেগে যেতে পারে। ঠান্ডা হতে দিন। দুধ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে, এতে কাটা ফল দিন। ফল যোগ করার পর, এটি ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন সুস্বাদু কাস্টার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories