• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

প্রতিপক্ষের গুলিতে তার ৬ অনুসারী গুলিবিদ্ধ

ফের কাদের মির্জার আল্টিমেটাম

প্রজন্মের আলো / ২৩৯ শেয়ার
Update শনিবার, ২৯ মে, ২০২১
আবদুল কাদের মির্জা। ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট: 

নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। শনিবার রাত ন’টায় তার সহযোগী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এসে কাদের মির্জা এ আল্টিমেটাম দেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিপক্ষের গুলিতে তার ৬ জন অনুসারী গুলিবিদ্ধ হন।

লাইভে কাদের মির্জা বলেন, আমি গত কয়েকদিন আগে আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে দেখা করেছি। তারপর থেকে এখানকার প্রশাসন আমার বিরুদ্ধে লেগেছে। এখানকার ওসি, ইউএনও, এসি ল্যান্ড ও এডিশনাল এসপি শামিম ষড়যন্ত্র করে আমার পরিবারকে রাজনীতি থেকে সরাতে চায়। তারা আমার ভাই ওবায়দুল কাদের সাহেবকে, আমাকে ও আমার পরিবারকে সরিয়ে একরামের রাজত্ব কায়েম করতে চায়।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, প্রশাসনের ছত্রছায়ায় আমার ছেলেদের গুলি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিম কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সব কিছুর দায়দায়িত্ব আপনাকেই (ওবায়দুল কাদের) বহন করতে হবে।

তিনি আরো বলেন, গতকাল পুরো বসুরহাটে মিছিল হয়েছে তাতে কেউ কোনো শব্দও করে নাই। কিন্তু আজ সন্ধ্যায় ইউএনও, ওসি, এসি ল্যান্ড ও এডিশনাল এসপি শামিমের সামনে বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা আমার পৌরসভার ৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করেন। এতে আমার ১৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। ওসি এবং এডিশনাল এসপি শামিম সেখানে উপস্থিত ছিল। আর ইউএনও এবং এসি ল্যান্ড তখন উপজেলা অফিসে উপস্থিত ছিলেন। আমার একটা ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আজ গোলাগুলি হয়েছে। তবে কতজন গুলিবিদ্ধ হয়েছে তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। ওই পৌরসভায় দ্বিতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories