বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের কম্পিউটার ডেমোনস্ট্রেটর হারুন উর রশিদ (উজ্জল) আর নেই
প্রজন্মের আলো
/ ৪৩
শেয়ার
Update
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
অনুগ্রহ করে শেয়ার করুন
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের কম্পিউটার ডেমোনেস্ট্রেটর কাম মেকানিক্স মরহুম হারুন-অর রশীদ উজ্জল।
মো. ফরিদ উদ্দিন মন্ডল:
বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ এর কম্পিউটার ডেমোনস্ট্রেটর হারুন উর রশিদ (উজ্জল) আর নেই। বৃহশপতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর এই আকস্মিক মৃত্যুতে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
মরহুমের নামাজে জানাজা শুক্রবার (১০/০৪/২০২৬) বাদ জুমা দুইটার সময় তাঁর নিজ বাসভবন হাটুরিয়া গ্রামে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে অত্র কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী সকলকে উপস্থিত থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।