মো. ফরিদ উদ্দিন মন্ডল:
পুরাতন বছরের সব জরাজীর্ণতা, গ্লানি ও দুঃখ-কষ্ট পেছনে ফেলে নতুন উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে নওগাঁ আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। বাঙালির এই প্রাণের উৎসবকে ঘিরে মঙ্গলবার (১৪ এপ্রিল) কলেজের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ৯টায় কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজের পাশের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে কলেজে অতিথিদের পান্তা ভাত-আলু ভর্তা নানাসহ বাঙালি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর শিক্ষক -শিক্ষার্থী সম্বিলিতভোবে বৈশাখের গান পরিবেশন করা হয়।
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধিবৃন্দগণ অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।