• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বান্দাইখাড়া ডিগ্রী কলেজ বনান বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের শিক্ষক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ২০২ শেয়ার
Update বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
বান্দাইখাড়া ডিগ্রী কলেজ বনান বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের শিক্ষক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত-- প্রজন্মের আলো

খালেক হাসান:

শিক্ষকদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন এবং শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সৌহার্দ্য,পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধন আরও দৃঢ় করতে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষক বনাম বান্দাইখাড়া ডিগ্রী কলেজের শিক্ষক  প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বান্দাইখাড়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এ প্রীতি ম্যাচে উভয় কলেজের শিক্ষক দল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। খেলা চলাকালে উভয় দলের খেলোয়াড়রা ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন,যা উপস্থিত দর্শকদের আনন্দিত করে তোলে। শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। প্রীতি ভলিবল ম্যাচ পরিচালনা করেন বান্দাইখাড়া ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রাব্বানী।

আয়োজকরা জানান, শিক্ষকদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন একটি কার্যকর ও প্রাণবন্ত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার মূল চাবিকাঠি। শিক্ষকদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সহকর্মী এবং অন্যান্য শিক্ষকদের সাথে সুসম্পর্ক ও যোগাযোগ বজায় রাখা প্রয়োজন। এছাড়া পড়াশোনার পাশাপাশি খেলাধূলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এ ধরনের প্রীতি ম্যাচ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক।

খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া ও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

প্রীতি ভলিবল ম্যাচে বান্দাইখাড়া ডিগ্রী কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী  উভয় দলের অসামান্য প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং খেলার প্রতি নিবেদিত প্রাণ মনোভাবের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান বান্দাইখাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মামুনুর রশীদ হিরু ও বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। তাঁরা জানান, জয়-পরাজয় খেলারই অংশ, তবে তাদের লড়াকু মানসিকতা সত্যিই প্রশংসনীয়। আশা করি, এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories