• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ভলান্টিয়ার ফর বাংলাদেশ নওগাঁ জেলার উদ্যোগে “রং-তুলিতে বৈশাখ সাজে” কর্মসূচি পালিত

প্রজন্মের আলো / ৪১৩ শেয়ার
Update সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নাকিব আল হাসান:

পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বাঙালি জীবনের অসাম্প্রদায়িক, সর্বজনীন একটি উৎসব হলো পহেলা বৈশাখ।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই দিনটি উদযাপন করে থাকেন। পয়লা বৈশাখ বছরের প্রথম দিন। এই দিনটি নতুন বছরের সূচনা হিসেবে পালিত হয়।

পহেলা বৈশাখ উপলক্ষে নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে আঁকা হয়েছে বিভিন্ন ধরনের আলপনা, চলছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব পাশাপাশি ভলান্টিয়ার ফর বাংলাদেশ নওগাঁ জেলার উদ্যোগে দিনব্যাপী চলছে “রং-তুলিতে বৈশাখ সাজে” নামক ইভেন্ট যেখানে বিনামূল্যে সবাইকে বৈশাখ সম্পর্কিত বিভিন্ন চিত্র, লিখালিখি করে দেওয়া হচ্ছে। ইভেন্টি-তে উপস্থিত ছিলেন সংগঠনটির নওগাঁ জেলার উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, নওগাঁ জেলা বোর্ড সদস্য সহ্ প্রায় সকল কমিটি এবং সাধারণ সদস্যবৃন্দ।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ নওগাঁ জেলার প্রেসিডেন্ট নাকিব আল হাসান বলেন, “পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয়, বরং এটি বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক, আমাদের সংগঠনের মূল কাজ যুব ক্ষমতায়ন, সম্প্রদায়ের উন্নয়ন, দুর্যোগ ত্রাণ কিংবা পরিবেশ সংরক্ষণ হলেও আমরা আমাদের দেশের সকল ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ যার ফলশ্রুতিতেই আমাদের এই ইভেন্টের আয়োজন”

সংগঠনটির নওগাঁ-জেলার উপদেষ্টা ও প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী বলেন, “ পহেলা বৈশাখ হলো বাংলা নববর্ষের প্রথম দিন, যা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব।  দিনটি বাঙালির কাছে এক আনন্দমুখর স্মরণীয় দিন হিসেবে পালিত হয়। এই দিনে ভলান্টিয়ার ফর বাংলাদেশ নওগাঁ জেলার উদ্যোগে  “রং-তুলিতে বৈশাখ সাজে” নামক ইভেন্ট আয়োজন করায় সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories