• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলামের আগমন উপলক্ষে পরিচিতি সভা

প্রজন্মের আলো / ১৬৪ শেয়ার
Update বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

পারভেজ গাদ্দাফী 
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে জনাব শেখ মোঃ আলাউল ইসলামের আগমন উপলক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার দুপুর ২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহ উদ্দিন। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার কলেজে প্রবেশ করলে সকল শিক্ষকগণ তাকে ফুল দিয়ে বরণ করেন।
সংক্ষিপ্ত সফরে জনাব আলাউল ইসলাম শিক্ষকদের বিভিন্ন দাবি গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং এসব দাবি দ্রুত পূরণের আশ্বাস দেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল—কলেজ বাগানের প্রাচীর নির্মাণ, দেবদারু গাছের নিচে বসার স্থান, একটি হোস্টেল/ছাত্রাবাস, শ্রেণিকক্ষ বৃদ্ধি, কলেজে একটি মসজিদ, কলেজের আধুনিক নেমপ্লেট স্থাপন ও কলেজ মাঠ সংস্কার।
এ সময় কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাজু মৃধা আত্রাই উপজেলা ইউএনও মহোদয়ের কাছে কলেজের আহত শিক্ষার্থী ও ফুটবলার তানভীর আহমেদের ওপর বর্বরোচিত হামলার ঘটনার কঠোর নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি করেন।
সকল শিক্ষক-শিক্ষার্থী; আহত শিক্ষার্থীর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে একাত্মতা প্রকাশ করেন। আসামিদের ধরতে প্রশাসনের অবহেলার কথা ইউএনও মহাদয়ের কাছে তুলে ধরেন শিক্ষকগণ।
শিক্ষক ও শিক্ষার্থীদের আশা—উল্লিখিত দাবিগুলো পূরণ এবং নিরাপত্তা নিশ্চিত হলে কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories