• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যত বাঁধাই আসুক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে- শিক্ষামন্ত্রী শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা

প্রজন্মের আলো / ১২ শেয়ার
Update শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সংবাদদাতা:

নওগাঁর আত্রাই উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কনে মোছা. ছামিয়া আক্তারের বয়স ১৬ বছর হওয়ায় তার বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় কনের বাবা মো. আব্দুল ওহাব (৫০), গ্রাম: গুলিয়া, ইউনিয়ন: মনিয়ারি, উপজেলা: আত্রাই, জেলা: নওগাঁকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া কনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেওয়া হবে না—এ মর্মে কনের বাবার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories