• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

যে তিন খাবার খেলে হবে না ঘামের দুর্গন্ধ

প্রজন্মের আলো / ৪১৭ শেয়ার
Update বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
ফাইল ছবি

অফিস থেকে বন্ধুর বিয়ের নিমন্ত্রণে যেতে হবে, অথচ সারা দিনের কাজকর্মের শেষে শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে যে বিয়েবাড়ি যাওয়া নিয়েই তৈরি হচ্ছে সঙ্কোচ? এমন বিড়ম্বনায় কোনও মতে সুগন্ধি ঢেলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে হয়েছে অনেককেই। আসলে ঘামের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ও লবণ দেহের বাইরে নির্গত হয়। তা ছাড়া বাহুমূলের মতো স্থানে ময়লা ও জীবাণু জমেও তৈরি হতে পারে দুর্গন্ধ। রইল এমন কিছু খাবারের সন্ধান যা কমিয়ে দিতে পারে এই সমস্যা।

১। পানি : ঘামের দুর্গন্ধ কমাতে পর্যাপ্ত পানি পানের কোনও বিকল্প নেই। পর্যাপ্ত পানি পান করলে বর্জ্য পদার্থের ঘনত্ব কমে যায়। ফলে কমে দুর্গন্ধ। তাই বেশি ঘাম হলে তাল মিলিয়ে বাড়াতে হবে পানি পানের পরিমাণও। পানির পাশাপাশি ফলের রস, শরবত, গ্লুকোজও পান করা যেতে পারে। তবে এড়িয়ে চলুন ঠান্ডা পানীয় ও অতিরিক্ত চা-কফি।

২। মাংস কম, শাক-সবজি বেশি : তেল-মশলার পরিমাণ কমিয়ে বেশি খেতে হবে মৌসুমী ফল ও শাকসসবজি। দুর্গন্ধের সমস্যায় কাজে আসতে পারে তাজা টমেটোর রসও। টমেটোতে ‘অ্যাস্ট্রিনজেন্ট’ নামক উপাদান থাকে যা ঘর্মগ্রন্থিকে সঙ্কুচিত করে। মাংস যদি খেতেই হয়, অল্প মশলায় সিদ্ধ করে খান।

৩। আপেল সিডার ভিনিগার : ঘামের দুর্গন্ধ কমাতে অনেকে সরাসরি ত্বকে এই ভিনিগার ব্যবহার করেন। শুধু ত্বকে লাগানোই নয়, আপেল সিডার ভিনিগার নিয়মিত খেলেও মিলতে পারে উপকার। এতে ত্বকের পিএইচ স্তর বা অম্ল-ক্ষারের ভারসাম্য যথাযথ থাকে, যা কমিয়ে দেয় দুর্গন্ধ তৈরির আশঙ্কা। সুত্র : আনন্দবাজার পত্রিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories