পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ আত্রাইয়ে ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অগ্রপথিক,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল১০টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তের ছাপ ও প্রতিবাদের প্রতীকী চিত্র সংবলিত ব্যানারে ফুটে ওঠে ক্ষোভ, শোক ও প্রতিরোধের ভাষা। ব্যানারে লেখা ছিল—“আমরা সবাই হাদী।”
সমাবেশে বক্তারা বলেন, যাঁরা দেশকে ভালবাসে তাদের সকলকে পরিকল্পনা করে হত্যা করা হয়।শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ড একটি পরিকল্পিত রাজনৈতিক ও আদর্শিক হত্যাকাণ্ড।কিভাবে হাদীর হত্যাকারী ইন্ডিয়ায় এত দ্রুত পালিয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাই?স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর পদত্যাগ চাই। জুলাই আন্দোলনে ও হাদীর হত্যাকারীর সহ সকল হত্যাকারী ইন্ডিয়া থেকে ফেরত এনে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
আত্রাই উপজেলার আলেম উলামা ও সর্বস্তরের জনগণের আয়োজনে কর্মসূচিতে আলেম-উলামা, ছাত্র-যুবক ও সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।