সংবাদদাতা:
নওগাঁ জেলায় মান্দা উপজেলায় দরিদ্র, অসাহয়, প্রতিবন্ধী ও গর্ভবতী মা’দের মাঝে ৫০০টি কম্বল ও ১০৮জন শিশুর মাঝে ব্র্যাক থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহশপতিবার (০৮ জানুয়ারি ) সকালে ব্র্যাক অফিসে মান্দা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথি শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও শিশুদের নেকক্যাপ ও মাথার টুপি বিতরণ উদ্বোধন করেন।
এই সময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন এ কে আজাদ (বিডিসি), এরিয়া ম্যানেজার (দাবি) মোঃ শরিফুল ইসলাম ও এরিয়া ম্যানেজার (প্রগতি) মোঃ হোসেন আলী বিএম(দাবি) মোঃ হামিদুল ইসলাম সহ ব্র্যাকের কর্মীগণ।