• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

সুশাসন ও ইনসাফ কায়েমে দাঁড়িপাল্লার বিকল্প নেই: খবিরুল ইসলাম

প্রজন্মের আলো / ১৪৬ শেয়ার
Update মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় আত্রাই উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
​এর আগে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে এসে শেষ হয়। ‘দাঁড়িপাল্লা’ মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই মিছিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
​আত্রাই উপজেলা জামায়াতের আমীর মো. আসাদুল্লাহ আল গালিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম।
​প্রধান অতিথির বক্তব্যে মো. খবিরুল ইসলাম বলেন, সুশাসন ও ইনসাফ কায়েমে ‘দাঁড়িপাল্লা’র বিকল্প নেই। আমরা এলাকায় ইনসাফ ও ন্যায়বিচার কায়েম করতে চাই। আমাদের মূল লক্ষ্য জনগণের মৌলিক অধিকার রক্ষা করা এবং আত্রাই-রাণীনগর উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলা।
নিজেকে এই মাটির সন্তান উল্লেখ করে তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ  হয়ে দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জয়ী করুন। আমি আপনাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকব। ইনশাআল্লাহ।
​সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েবে আমীর মো. ওসমান গণি এবং সেক্রেটারি মো. তোজাম্মেল হক, আত্রাই উপজেলা শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান শাহিন প্রমুখ। ​এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশ বক্তারা আগামী নির্বাচনে নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories