• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৯২ শেয়ার
Update বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সংবাদদাতা:

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় হাটকালুপাড়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আকরাম হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি’র মনোনীত এমপি পদপ্রার্থী এসএম রেজাউল ইলসাম রেজু।

​প্রধান অতিথি এসএম রেজাউল ইলসাম রেজু উপস্থিত নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার জোরালো আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণমুখী ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। দলীয় প্রধান তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

প্রতিটি কর্মীর সম্মিলিত প্রচেষ্টা এই নির্বাচনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ​প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের কল্যাণে বিএনপি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের দর্শন দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে নিয়ে গেছে। আমরা এই ঐতিহ্য ধরে রেখে তৃণমূলের মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমি সকল নেতাকর্মীকে নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার এবং জনগণের আস্থা অর্জন করার আহ্বান জানাই। দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ থাকলে আমরা অবশ্যই সফল হবো।

​কর্মী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. আঃ মান্নান সরদার,

সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মোঃ কামরুল হাসান সাগর, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তরফদার, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম লিটন, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ মায়েনুল ইসলাম প্রমুখ।

কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ এই নির্বাচনী কর্মী সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশটিকে সফল করে তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories