• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

১৯ শতাংশ স্ট্রোকের রোগীর ভুঁড়ি আছে

প্রজন্মের আলো / ২৮১ শেয়ার
Update বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

অনলাইন ডেস্ক:

দেশে প্রতি চারজনে একজন স্ট্রোক আক্রান্ত হন। আর স্ট্রোকে আক্রান্ত রোগীদের মধ্যে ১৯ শতাংশেরই ভুঁড়ি আছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা।

বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় ঢামেকে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারের মূল প্রবন্ধে এ তথ্য জানান নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, স্ট্রোকে আক্রান্তের অন্যতম কারণ মানসিক চাপ। আর এই রোগে আক্রান্তদের ১৭ শতাংশই মানসিক চাপের শিকার।

শফিকুল ইসলাম বলেন, খাদ্যাভ্যাসের অনিয়ম স্ট্রোকের অন্যতম কারণ হিসেবেও আমরা দেখি। পরিসংখ্যান বলছে, স্ট্রোকে আক্রান্তদের ২৩ শতাংশই জাঙ্ক ফুডে আসক্ত। এছাড়াও কোলেস্টেরল এইচডিএল কম থাকলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে প্রায় ২৭ শতাংশ। আমরা দেখে থাকি, প্রতি ১০০ জন স্ট্রোকে আক্রান্ত রোগীর মধ্যে ৩৬ জনই অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত।

তিনি আরও বলেন, স্ট্রোকে আক্রান্ত হলে বা লক্ষণ দেখা মাত্রই ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে। তাহলেই আমরা চিকিৎসার মাধ্যমে তাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে চেষ্টা করতে পারব। বিশ্বব্যাপী ৮ কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, মস্তিষ্কে রক্ত চলাচল কমে গেলে ও অক্সিজেনের ঘাটতি দেখা দিলে মস্তিষ্কের কোষগুলো মারা যেতে শুরু করে। একে স্ট্রোক বলা হয়। স্ট্রোক দুই প্রকার। একটিকে বলে ইসকেমিক স্ট্রোক। এক্ষেত্রে মস্তিষ্কে রক্ত চলাচল কমে যায়। সাধারণত রক্তনালীর ভেতর জমাট বাঁধা রক্তপিণ্ড এ সমস্যা করে থাকে। মোট স্ট্রোকের ৮০ শতাংশই এ ধরনের স্ট্রোক।

অপরটি হলো হেমোরেজিক স্ট্রোক। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে এটি দেখা যায়।

আগামী ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস। ‘না করলে সময় ক্ষেপন, স্ট্রোক হলেও বাঁচবে জীবন’- শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে দিবসটি পালন করা হবে।

পরিসংখ্যান বলছে, প্রতি বছর সাত লাখ মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়। এদের মধ্যে মারা যান এক লাখ ৬০ হাজার রোগী। আমেরিকানদের মৃত্যুর তৃতীয় কারণ স্ট্রোক। বাংলাদেশেও এই সংখ্যা কম নয়। স্ট্রোকে আক্রান্তদের দুই-তৃতীয়াংশই মারা যান বা চিরতরে পঙ্গু হয়ে যান। দক্ষিণ এশীয়দের মধ্যে স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories