• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে খাল পুনঃখননের শুভ উদ্বোধন

প্রজন্মের আলো / ৭৭ শেয়ার
Update বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মো. ফরিদ উদ্দিন মন্ডল:

নওগাঁর আত্রাইয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের অন্তর্গত নওদাপাড়া সিংসাড়া খাল হতে শুকচড়া অভিমুখে প্রায় ১১৪০ মিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন, নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম।

উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এই খালটি পুনঃখননের ফলে অত্র এলাকার শত শত একর জমির জলাবদ্ধতা দূর হবে এবং চাষাবাদে কৃষকরা সেচ সুবিধা পাবেন। সরকারের এই উন্নয়নমূলক প্রকল্পগুলো স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর যাতে সাধারণ মানুষ এর সুফল সরাসরি ভোগ করতে পারে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে বলেন, ইজিপিপি কর্মসূচির আওতায় ১১৪০ মিটার খাল পুনঃখনন করতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৯ লক্ষ টাকা। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ জনপদের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। খালের খনন কাজ সম্পন্ন হলে স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি)নূরে আলম সিদ্দিক, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম, প্রকল্প কর্মকর্তা আ,ফ,ম রুকুনুজ্জামান,উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সখিদার, সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুল জলিল চকলেট, মো.সাইফুল ইসলাম মৃধা, সাংগঠনিক কামরুল হাসান সাগর, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,ছাত্র নেতা সাহারিয়ার সৌরভ,আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories